শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলেই হবে না, তাদের দেশে ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নে সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ

শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক গড়ে তুলতে হবে: চসিক মেয়র

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৫ সময় , আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৫ সময়

শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলেই হবে না, তাদের দেশে ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নে সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।


তিনি বলেন, শিক্ষার্থীরা স্থানীয় সমস্যার সমাধান উদ্ভাবন ও মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগী হলে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি ও নিরাপদ সিটি হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে চসিকের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত থাকবে।


বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নগরীর প্রবর্তক মোড়স্থ সাম্পান রেস্তোরাঁ মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সদস্যদের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক মেয়র।


অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উৎসাহমূলক উপহার তুলে দেন। এসময় সংগঠনের সদ্য প্রয়াত সদস্য নাসিরুল আলমের পরিবারকে আর্থিক সহায়তা এবং টিসিজেএকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।


সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম চৌধুরী মন্জু, সাবা ডিস্ট্রিবিউশনের কর্ণধার লায়ন মো. আমান উল্লাহ, এশিয়ান স্পেশালাইজ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ সালাউদ্দীন আলী। স্বাগত বক্তব্য রাখেন- টিসিজেএ সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী। বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি এনামুল হক, সহ সভাপতি মো. আলী আকবর ও সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন।


এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সিটি মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী ও জিয়াউর রহমান জিয়া, টিসিজেএর সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দফতর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ, মো. সাইফুল ইসলাম ও রবিউল হোসেন টিপু।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯