গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই আওয়ামী লীগ নেতা। পদত্যাগকারী দুই নেতা হলেন-

‘আ. লীগের আদর্শে বিশ্বাসী না’ জানিয়ে গোপালগঞ্জে ২ নেতার পদত্যাগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, বিকাল ৬:০ সময় , আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, বিকাল ৬:০ সময়

গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই আওয়ামী লীগ নেতা। পদত্যাগকারী দুই নেতা হলেন- কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-২ শাহাজাহান মোল্লা ও দফতর সম্পাদক সাবেক ইউপি সদস্য মিজান শেখ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় দফতর সম্পাদক সাবেক ইউপি সদস্য মিজান শেখের দোকানে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক ইউপি সদস্য মিজান শেখ বলেন, আমার অজান্তে ও মতামত না নিয়ে কাশিয়ানী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পদ দেয়া হয়। আমি এখন পযর্ন্ত এ পদের কোন দায়িত্ব পালন করিনি। আমি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী না এবং দলীয় কার্যক্রম ভালো না লাগায় দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।


একই সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক-২ শাহাজাহান মোল্লা বলেন, আমাকে সাংগঠনিক সম্পাদক-২ করা হয়েছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। তাই আমি সজ্ঞানে এ পদ থেকে পদত্যাগ করছি।


এর আগে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা থেকে ১৬ আওয়ামী লীগ নেতা-কর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯