গাজীপুরের আমবাগে ১টি ঝুট গুদামে লাগা আগুনে গুদামটির মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। গুদামটির আশেপাশে থাকা৮টি মুটি দোকান পুড়ে

গাজীপুরে ফের ঝুট গুদামে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৫ সময় , আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৫ সময়

গাজীপুরের আমবাগে ১টি ঝুট গুদামে লাগা আগুনে গুদামটির মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। গুদামটির আশেপাশে থাকা৮টি মুটি দোকান পুড়ে গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।


বুধবার (২৭ আগস্ট) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।


তিনি বলেন, কোনাবাড়ি আমবাগ এলাকার চাচা ভাতিজা এন্টার প্রাইজ নামে একটি ঝুট গুদামে ভোর ৪টার দিকে শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুন চারপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।


তিনি আরও বলেন, আগুনে একটি ঝুট গুদাম ও ৮টি মুদি দোকান এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।


এর আগে গত ১৬ আগস্ট গাজীপুরের হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটে। আগুনে চারটি ঝুট গুদামের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯