কক্সবাজারে বাকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে চার লাখ ষাট হাজার পিস ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।মঙ্গলবার

কক্সবাজারে সাড়ে চার লাখের বেশি ইয়াবাসহ ৯ মাদক কারবারি আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, সকাল ৯:৫ সময় , আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, সকাল ৯:৫ সময়

কক্সবাজারে বাকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে চার লাখ ষাট হাজার পিস ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।


মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব- ১৫ এর সহকারী পরিচালক।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের পৌরসভার ১ নম্বর ওযার্ড সংলগ্ন বাকখালী নদীর মোহনায় অভিযান চালায় র‍্যাব। এসময় একটি ট্রলার শনাক্ত করে আটক করা হয় ৯ জনকে। পরে একটি তেলের ড্রামে লুকিয়ে রাখা ইয়াবা জব্দ হয়।


আটককৃতরা কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছেে বলেও জানিয়েছে র‍্যাব।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯