একটি শোবিজ ইন্ডাস্ট্রিতে অনেক মেধাবী নির্মাতা থাকতে পারেন। তবে সবার মতাদর্শ এক হয় না। কেউ শুধুই বিনোদনমূলক কনটেন্ট

সহসী কণ্ঠ আশফাক নিপুণের জন্মদিন আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১২:৩১ সময় , আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১২:৩১ সময়

একটি শোবিজ ইন্ডাস্ট্রিতে অনেক মেধাবী নির্মাতা থাকতে পারেন। তবে সবার মতাদর্শ এক হয় না। কেউ শুধুই বিনোদনমূলক কনটেন্ট নির্মাণের মধ্য দিয়ে নিজের মেধার পরিচয় দেন, পৌঁছে যান মানুষের কাছাকাছি।


কেউ আবার তার নির্মাণকে শুধুই বিনোদনের মাপকাঠিতে ফেলতে চান না, তার কনটেন্টে খুঁজে পাওয়া যায় সমাজ বাস্তবতার চিত্র। রাজনীতি সচেতন এই নির্মাতাদের মধ্যেও আবার দু’ধরণের মানসিকতা থাকে।


কেউ তার চিন্তাকে শুধুই পর্দায় তুলে ধরতে চান। ‘শিল্পই আমার হাতিয়ার, শিল্পই আমার প্রতিবাদের ভাষা’- এমনটা মনে করেন তারা। আবার কেউ আছেন, যারা শিল্প এবং বাস্তব জীবন- দুই মাধ্যমেই সমাজের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ করেন।


শেষের কাতারে পড়েন নির্মাতা আশফাক নিপুন। ফলে তাকে সময়ের সাহসী কণ্ঠ বললে ভুল হবে না। আওয়ামী সরকারের আমলে ভয়ের বেড়াজাল ভেঙে তিনি শুধু ‘মহানগর’ সিরিজ বানাননি, জুলাই বিপ্লবে রাজপথে নেমে জোরালোভাবে জানিয়েছেন তার অবস্থান।


ফলে তাকে ঘিরে দর্শকের অন্যরকম উন্মাদনা। আজ এই জনপ্রিয় নির্মাতার জন্মদিন। বিগত রাত ১২ টার একটু পরেই নিজে নিজে ‘হ্যাপী বার্থডে’ গেয়ে গেয়ে কেক চিজ কেটেছেন তিনি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা পেতে শুরু করেন নিপুন।


প্রসঙ্গত, চট্টগ্রামের ছেলে আশফাক নিপ্ুেনর অসম্ভব জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এখনো তাকে কোন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে দেখা যায়নি। মূলত টেলিভিশন নাটক, বিজ্ঞাপনচিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজের সফলতা দেখিয়েছেন নিপুন। তিনি প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী পরিচালক হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন। ২০০৫ সালে পূর্ণাঙ্গ নির্মাতা হিসেবে অভিষেক ঘটে তার। শুরুতে প্রণয়মূলক ও হাস্যরসাত্মক ধারার নাটক নির্মাণ করলেও পরবর্তীকালে সামাজিক ও রাজনৈতিক ধারার নাটক নির্মাণ করে সমাদৃত হন।


কাজের স্বীকৃতিস্বরুপ বেশকিছু মেরিল প্রথম আলো পুরস্কার, ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড, বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডেসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। দর্শক তার সিনেমা বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


২০১৫ সালে সঙ্গীতশিল্পী এলিটা করিমকে বিয়ে করেন তিনি।


তার নির্মিত টেলিভিশন ফিকশনের মধ্যে রয়েছে ‘দ্বন্দ্ব সমাস’, ‘এই শহরে’, ‘টু ইন ওয়ান’, ‘মধুরেন সমাপয়েৎ’, ‘ল্যান্ডফোনের দিনগুলিতে প্রেম’, ‘সে এবং সে’, ‘সুখের ছাড়পত্র’, ‘অবাক ভালোবাসায়’, ‘খুঁটিনাটি খুনসুটি’, ‘ডাকাতিয়া বাঁশি’, ‘মুকিম ব্রাদার্স’, ‘কমলা রাঙা রোদ’, ‘ছেলেটা কিন্তু ভালো ছিল’, ‘কানামাছি ভোঁ ভোঁ’, ‘লায়লা তুমি কি আমাকে মিস করো’, ‘ফেরার পথ নেই’, ‘সোনালি ডানার চিল’, ‘মিস শিউলী’, ‘ভিকটিম’, ‘মুখ ও মুখোশের গল্প ’, ‘ইতি, মা’র মতো কাজ।


ওটিটিতের দুনিয়ার এসে তিনি দর্শক মাতিয়েছেন ওয়েজ সিরিজ ‘মহানগর’ ও ‘মহানগর ২’, ‘জিম্মি’, ওয়েব ফিল্ম ‘কষ্টনীড়’, ‘সাবরিনা’ দিয়ে।


বর্তমানে তিনি ‘দেখাও তোমার ম্যাজিক উইথ আশফাক নিপুন’ নামের একটি অনলাইনভিত্তিক সেলিব্রেটি টক শো সঞ্চালনা দিয়ে ব্যস্ত আছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯