নানা জল্পনা কল্পনা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে চলতি সপ্তাহের বৃহস্পতিবার।

চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৭ সময় , আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৭ সময়

নানা জল্পনা কল্পনা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে চলতি সপ্তাহের বৃহস্পতিবার। এরই মধ্যে নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম শেষ করে নির্বাচনী আমেজ শুরু হবে বলে জানাগেছে।


রোববার (২৪ আগস্ট) দুপুরের দিকে চবি উপ উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, শিক্ষার্থীদের ৩৪ বছরের প্রত্যাশার এই নির্বাচন আমরা আয়োজন করছি। সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ সপ্তাহের বৃহস্পতিবারের (২৮ আগস্ট) মধ্যে আমরা তফসিল ঘোষণা করব। সামগ্রিকভাবে প্রস্তুতি শেষের পথে। খুব শিগগিরই সবাই জানতে পারবেন, কবে নির্বাচন অনুষ্ঠিত হবে।


চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, চাকসু ভবনের দোতলায় আমরা নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করেছি। আজকের মধ্যেই প্রস্তুতি শেষ হবে বলে আশা করছি। শিগগিরই আমরা পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাব। একটি মিটিং করে এ সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে।


নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন। তিনি আরও বলেন, নির্বাচনি আচরণবিধির খসড়া প্রস্তুত হয়েছে। তফসিলও দ্রুত ঘোষণা করা হবে। তা এ সপ্তাহের শেষেই।


চাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মনির উদ্দিন এবং কমিটির সদস্য সচিব শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। কমিটির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯