সিরাজগঞ্জের শাহজাদপুরের চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার ঘটনায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় অপর ৮

সিরাজগঞ্জে সাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩৮ সময় , আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩৮ সময়

সিরাজগঞ্জের শাহজাদপুরের চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার ঘটনায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় অপর ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়েছে।


রোববার (২৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক কানিজ ফাতেমা সাব্বির হত্যা মামলার রায় দেন।


সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের ওয়াজ আলী, তার ছেলে সেলিম রেজা, কুন্নু, হামিদ, তার ভাই আরশেদ আলী, আব্দুস সামাদ ও ইদ্রিস আলী।


অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জানান, ২০১২ সালের ২৩ আগস্ট বৃহস্পতিবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে শাহজাদপুরের পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওসমান গনির ওপরে হামলা করা হয়। এসময় তার চিৎকারে ছেলে সাব্বির হোসেন, ভাই মতিন, রমজান আলী এগিয়ে এলে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে আসামিরা।


পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাব্বির হোসেন মারা যায়। এ ঘটনায় ওই দিনই ৩৩ জনের নাম উল্লেখ করে আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় দীর্ঘ তদন্ত, শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯