নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাস শুনানিতে চাইলেই গুণ্ডা আনতে পারতো বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
রোববার (২৪ আগস্ট) শুনানি পরবর্তী সময়ে এই কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই। করতে চাইলে করতে পারতাম। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়। অসুবিধা হয় না। আমি ভদ্রলোক নিয়ে এসেছি। যা গত ১৫ বছরে হয় নাই, আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। যেই বিএনপির নেতাকর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়।
তিনি আরও, পাঞ্জাবি পড়া একজন ধাক্কা আমাকে দিয়েছে। তারপরে আমার লোক তো বসে থাকবে না আমি তো একজন মহিলা। এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে, সিম্পল।
আসন নিয়ে বলেন, আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তারা স্বীকারোক্তি আদায় করেছে। সো দিস ইজ নেচার। হ্যাঁ, এখনো ইলেকশন আসে নাই। একটা সীমানা নির্ধারণ নিয়ে এলাকায় এইভাবে তারা পিটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের যিনি আছেন, তিনি এইভাবে পিটিয়ে পিটিয়ে মানুষকে স্বীকারোক্তি নিয়েছেন।