পল্টন থানার একটি নাশকতার মামলায় আত্মসমর্পন করে কারাগারে যাওয়া জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের জামিন

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুলের জামিন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩৪ সময় , আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩৪ সময়

পল্টন থানার একটি নাশকতার মামলায় আত্মসমর্পন করে কারাগারে যাওয়া জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের জামিন মঞ্জুর করেছেন আদালত।


রোববার (২৪ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।


শহিদুল ইসলাম বাবুলের আইনজীবী সাদেকুল ইসলাম ভুঁইয়া (জাদু) এতথ্য নিশ্চিত করেন।


এর আগে গত ১৮ আগস্ট সকালে শহিদুল ইসলাম বাবুল তার আইনজীবীর মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে আপীলের শর্তে জামিনের আবেদন করলে ওইদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তার জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।


২০১৭ সালে এ মামলাটিতে শহিদুলকে ২ বছর ৬ মাসের সাজা দণ্ড প্রদান করেছিলেন আদালত।


গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বাবুলের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। ২০২৪ সালের ১০ নভেম্বর তার সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯