কক্সবাজারের মহেশখালীতে এক বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড ।রবিবার

কক্সবাজারে তিন রাউন্ড তাজা কার্তুজসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৫ সময় , আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৫ সময়

কক্সবাজারের মহেশখালীতে এক বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড ।


রবিবার (২৪ আগস্ট ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, রোববার (২৪ আগস্ট) রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হয়।


অভিযান চলাকালীন সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড আভিযানিক দল তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।


জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯