পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়

পটুয়াখালীতে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪১ সময় , আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪১ সময়

পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


তবে এখনো নিহতের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। গণপিটুনিতে আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর বাজারে ডাকাতির অভিযোগে দুইজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর তাদের হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।


স্থানীয়রা জানান, আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় গভীর রাতে ডাকাতদল হানা দেয়। এ সময় তারা বাসার লোকজনকে মারধর করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা। এ সময় ভুক্তভোগীরা চিৎকার করলে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করা হয়। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।


বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। এখনও নাম-ঠিকানা পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯