জুলাই অভ্যুত্থানে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক মারা গেছেন। রোববার (২৪ আগস্ট) সকালে

অভ্যুত্থানে শহীদ সাজিদের বাবা জিয়াউল হক মারা গেছেন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১৮ সময় , আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১৮ সময়

জুলাই অভ্যুত্থানে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক মারা গেছেন। রোববার (২৪ আগস্ট) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


রোববার সকাল ১১টায় সিএমএইচে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।


জিয়াউল হক বেশকিছুদিন যাবত ক্যান্সারের সাথে লড়ছিলেন। গত ৩ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর ১৩ আগস্ট তার অস্ত্রোপাচার করা হয়। তারপর থেকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ছিলেন তিনি। আজ সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


জিয়াউল হক চাকরিজীবনে বাংলাদেশ বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন।


গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএ’র শিক্ষার্থী ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯