ঢাকার ৪ ও ঢাকার বাইরের ৬৩টি নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা

৬৭টি নদীকে দখল-দূষণমুক্তের উদ্যোগ নেয়া হয়েছে: পরিবেশ উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫২ সময় , আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫২ সময়

ঢাকার ৪ ও ঢাকার বাইরের ৬৩টি নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


পরিবেশ উপদেষ্টা বলেন, সবাই নদী রক্ষার পক্ষে হলেও নদীতে বর্জ্য না ফেলার পক্ষে নয়। নদীকে বাঁচাতে শিল্প দূষণ থামাতে হবে। ব্যক্তি বদলালেই দেশ বদলায় না। সবার মানসিকতার পরিবর্তন করতে হবে। অন্যথায় দেশে পরিবর্তন আসবে না।


তিনি আরও বলেন, রাজধানী থেকে পুরনো গাড়ি বন্ধ করতে চাইলে পরিবহন ধর্মঘটের হুমকি দেয়া হয়। আবার পলিথিন বন্ধে জনমত দেখা গেলেও বেশিরভাগ মানুষই পলিথিন ব্যাগ ব্যবহার করে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯