ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে মাঠ কর্মকর্তাদের আগামী ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব পাঠাতে

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব দিতে ইসির নির্দেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ৩:৪ সময় , আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ৩:৪ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে মাঠ কর্মকর্তাদের আগামী ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সাথে মাঠ পর্যায়ের গোডাউনগুলো খালি করে নির্বাচনী সামগ্রী সংরক্ষণের জন্য প্রস্তুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।


ইসি সচিব আখতার আহমেদ চিঠির মাধ্যমে দেশের সব সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ নির্দেশনা দিয়েছেন।


নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় প্রেরণ করতে হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখার উদ্দেশ্যে মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের চাহিদাও পাঠাতে হবে।


ইসি কর্মকর্তারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সব উপকরণ কেনা শেষ করতে চায় কমিশন।


এদিকে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্বের বিষয় পাঠ্যপুস্তকে অর্ন্তভুক্তির লক্ষ্যে গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা, ছড়া ইত্যাদি লেখনী একই সময়ের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশনাও দিয়েছেন ইসি সচিব।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯