বাংলাদেশের মানুষ নির্বাচনের টানেলে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।শুক্রবার

দেশের মানুষ নির্বাচনের টানেলে: সরওয়ার আলমগীর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৯:১৪ সময় , আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৯:১৪ সময়

বাংলাদেশের মানুষ নির্বাচনের টানেলে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে জেলা পরিষদ মার্কেট চত্বরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরওয়ার আলমগীর বলেন, ‘লন্ডনে আমাদের নেতা তারেক রহমানের সাথে ড. ইউনূসের মধ্যে বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ নির্বাচনের টানেলে ঢুকে গেছে। এই নির্বাচনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করতে থাকেন, আপনাদেরকে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করবে মানুষ।’

নাজিরহাট পৌর বিএনপির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপি নেতা হাসানুল কবিরের সঞ্চালনায় অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, মনছুর আলম চৌধুরীসহ অন্যরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯