রাজধানীর মহাখালী টিবি গেট এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ফার্মেসি থেকে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক

ভিডিও ভাইরালের পর প্রধান আসামি জসিম গ্রেফতার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময় , আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়

রাজধানীর মহাখালী টিবি গেট এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ফার্মেসি থেকে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় করা মামলার প্রধান আসামি জসিমকে গ্রেফতার করেছে র‍্যাব।


শুক্রবার (২২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গাজীপুরের পুবাইল এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-১।


ভাইরাল ভিডিওতে দেখা যায়, দিনের বেলা মহাখালীর টিবি গেটে চাঁদপুর ফার্মেসিতে ওষুধ বিক্রি চলছে। এসময় কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি দোকানে প্রবেশ করে কর্মীদের ডাকেন। তারা সাড়া না দিলে তিনি কোমর থেকে পিস্তল বের করে চড়াও হন। বেশ কিছুক্ষণ ভীতি প্রদর্শনের পর ফার্মেসির কর্মীদের কাছ থেকে ১০ হাজার টাকা নেন ওই ব্যক্তি।


এ দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে এবং ফেসবুকে ভাইরাল হয়। পরে অভিযান চালিয়ে প্রধান আসামি জসিমকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।


রাতে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মহাখালীর টিবি গেটে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনার প্রধান আসামি জসিমকে গাজীপুরের পুবাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।


এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯