সাম্প্রতি ১৫তম ব্রিকস সম্মেলনের আমন্ত্রিত অতিথি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরের নানা দিক তুলে ধরতে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৩, দুপুর ৪:৩০ সময় , আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৩, দুপুর ৪:৩০ সময়
সাম্প্রতি ১৫তম ব্রিকস সম্মেলনের আমন্ত্রিত অতিথি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরের নানা দিক তুলে ধরতে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকস চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দেন তিনি।

তিন দিনব্যাপী ব্রিকস সম্মেলন চলে ২২-২৪ আগস্ট। সম্মেলনের ফাঁকে শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকে ব্রিকসে যোগদানে সহায়তা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিতে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন জিনপিং।

সফর শেষে গতকাল রোববার সকাল ৮টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (ইকে-৫৮২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯