জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পাঁচ আগস্ট আশুলিয়ায় ৫ জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং চার আগস্ট একজনকে হত্যা

আশুলিয়া হত্যাকাণ্ডে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ১০:৫৭ সময় , আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ১০:৫৭ সময়

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পাঁচ আগস্ট আশুলিয়ায় ৫ জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং চার আগস্ট একজনকে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ।


বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচার শুরুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেবেন।


এদিন সকালে এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলায় আসামি করা হয়েছে ১৬ জনকে। এর মধ্য সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক আছেন। তাদের পক্ষে ইতোমধ্যেই আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।


এছাড়া, আজ চানখারপুলে ৬ জন হত্যার অভিযোগে মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ। আজ সাক্ষী দেবেন দুজন। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৬ জন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯