রোগীদের নানা অনিয়মের অ‌ভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী সদর হাসপাতা‌লে অ‌ভিযান প‌রিচালনা করেছে দুর্নীতি দমন ক‌মিশন (দুদক)। হাসপাতালের হিসাব শাখা,

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান, মিলেছে অভিযোগের সত্যতা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, সকাল ৯:২৮ সময় , আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, সকাল ৯:২৮ সময়

রোগীদের নানা অনিয়মের অ‌ভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী সদর হাসপাতা‌লে অ‌ভিযান প‌রিচালনা করেছে দুর্নীতি দমন ক‌মিশন (দুদক)। হাসপাতালের হিসাব শাখা, স্টোক, ওয়ার্ড ও রান্নাঘরসহ বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান প‌রিচালনা করে দুদকের টিম অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে।


বুধবার (২০ আগস্ট) দুপু‌র থে‌কে বিকেল ৪টা পর্যন্ত দুদক এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন সম‌ন্বিত জেলা কার্যালয় ফ‌রিদপুরের সহকারী প‌রিচালক মো. মুস্তা‌ফি‌জ।


দুদক টিম জানায়, রাজবাড়ী সদর হাসপাতালে রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে ছদ্মবেশে হাসপাতালের ওয়ার্ডসহ বি‌ভিন্ন স্থান পর্যবেক্ষণ করা হয়। এসময় দেখা যায়, রোগীদের ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় না। সপ্তাহের পাঁচদিন পাঙাশ মাছ ও মুরগি দেওয়া হয়। অথচ খাবারের মেন্যুতে রয়েছে সপ্তাহে একদিন খাসির মাংসসহ কাতলা, রুই ও পাঙাশ। হাসপাতাল প্রাঙ্গণ অপরিচ্ছন্ন দেখা গেছে। কিছু ওষুধও কম পেয়েছে দুদক টিম।


ফ‌রিদপুরের সহকারী প‌রিচালক মো. মুস্তা‌ফি‌জ জানান, তারা প্রমাণাদি সংগ্রহ করেছেন। এখন এগুলো পর্যা‌লোচনা করে ক‌মিশন বরাবর রি‌পোর্ট আকারে পাঠাবেন।


এসময় দুদক সমন্বিত জেলা কার্যাল‌য়ের ফ‌রিদপুরের উপসহকারী প‌রিচালক কামরুল হাসান, সহকারী প‌রিদর্শক মো. শামীম উপ‌স্থিত ছিলেন। অ‌ভিযানের শুরুর দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপ‌স্থিত ছিলেন। পরে জরুরি এক‌টি অস্ত্রোপচারের কথা জানিয়ে চলে যান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯