হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে থেকে

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ আগস্ট ২০২৫, দুপুর ২:১৩ সময় , আপডেট সময় : ২০ আগস্ট ২০২৫, দুপুর ২:১৩ সময়

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে থেকে বাসায় ফেরেন তিনি। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় গত মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। পরে রাত ১১টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল। তখন অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে হাসপাতালে নিয়ে যান। আজ সকালে চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিব শারীরিকভাবে সুস্থ আছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯