জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানের স্বীকৃতি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদ।মঙ্গলবার

জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি চাইলো প্রবাসী অধিকার পরিষদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ আগস্ট ২০২৫, দুপুর ১০:০ সময় , আপডেট সময় : ২০ আগস্ট ২০২৫, দুপুর ১০:০ সময়

জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানের স্বীকৃতি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদ।


মঙ্গলবার সংগঠনটি জাতীয় ঐকমত্য কমিশনে একটি স্মারকলিপি জমা দেয়, যা গ্রহণ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু প্রণীত খসড়া সনদে তাদের ঐতিহাসিক অবদান, ভোটাধিকার এবং জাতীয় রাজনৈতিক কাঠামোয় প্রতিনিধিত্বের বিষয়টি প্রতিফলিত হয়নি। কোটি প্রবাসী শুধু অর্থনীতির চালিকাশক্তি নন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিক অগ্রযাত্রারও অপরিহার্য অংশ।


স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়—


১. জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি প্রদান,


২. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা,


৩. জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা এবং


৪. প্রবাসীবান্ধব বিশেষ নীতি প্রণয়ন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯