ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সাভারে এক সৌদি প্রবাসীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে স্বর্ণালঙ্কার,

বাড়ি ফেরার পথে প্রবাসীর ১৭ লাখ টাকার মালামাল লুট

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৩, দুপুর ৪:২ সময় , আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৩, দুপুর ৪:২ সময়
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সাভারে এক সৌদি প্রবাসীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের মধুমতি মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।

প্রবাসীর স্ত্রী ব্যাংক কর্মকর্তা কানিজ সুপ্তা জানান, তার স্বামী রুবেল মাহমুদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ট্যাক্সি ক্যাব ভাড়া করে সাভারের ব্যাংক টাউন যাবার পথে হঠাৎ অসুস্থতার ভান করেন চালক। পরে রুবেল মাহমুদ অপর একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে যাওয়ার পথে মধুমতি মডেল টাউনের সামনে ডিবি পরিচয়ে ছয়জন তার গাড়ির গতিরোধ করে।

এ সময় তারা প্রবাসীর হাত-পা বেঁধে লাগেজসহ অপর একটি মাইক্রাবাসে তুলে নেয়। একপর্যায়ে সড়কের নির্জন স্থানে গিয়ে মালামাল লুটে নিয়ে তাকে সড়কের পাশে ফেলে দেয়। একটি সোনার বার, পাসপোর্ট, ১০ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইলফোন, সৌদি মুদ্রাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা অবচেতন অবস্থায় রুবেল মাহমুদকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সম্প্রতি সাভারের এক জায়গায় এবং আশুলিয়ায় ডিবি পুলিশের পরিচয়ে অনুরূপ ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯