ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মোকশেদ আলী (৩০) নামে এক যুবক খুন হয়েছে।সোমবার (১৮

গৌরীপুরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ১২:০ সময় , আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ১২:০ সময়

ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মোকশেদ আলী (৩০) নামে এক যুবক খুন হয়েছে।


সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামে এই ঘটনা ঘটে।


নিহত যুবক ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।


জানা গেছে, সোমবার রাতে মোকশেদের চাচা বাচ্চু মিয়া ও তার ছেলে আকাশ মিয়ার ঝগড়া শুরু হয়। ওই ঝগড়া থামাতে গেলে আকাশ ছুরিকাঘাত করে আহত করে মোকশেদকে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


মোকশেদের মা পারুল বেগম বলেন, মোকশেদ তার চাচা বাচ্চু মিয়া ও চাচাতো ভাই আকাশ মিয়ার মধ্যে ঝগড়া থামাতে গিয়েছিল। সেখানে আকাশের ছুরিকাঘাতে মোকশেদ নিহত হয়েছে।


গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯