চলতি সপ্তাহেই নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে কমিশন, এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।সোমবার (১৮ আগস্ট)

চলতি সপ্তাহেই ভোটের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩৩ সময় , আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩৩ সময়

চলতি সপ্তাহেই নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে কমিশন, এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।


সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির নিয়মিত বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে একটানা চারদিন অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।


কমিশনে ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেছেন, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না। বরং বিদ্যমান কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি সমন্বয় করা হবে। বর্তমানে প্রতি ৫০০ ভোটারের জন্য একটি বুথ আছে, যা ভবিষ্যতে ৬০০ করা হতে পারে।


এনআইডি সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, এনআইডি সংশোধনের জন্য দেয়া যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে সেগুলো পুনর্বিবেচনার সুযোগ তৈরি করা হয়েছে। বর্তমানে সারাদেশে এ ধরনের আপিলের সংখ্যা প্রায় ৮০ হাজার। ইসি মনে করে, যদি ডাটা এন্ট্রি আরও নিখুঁত হয়, তাহলে আপত্তির সংখ্যা আরও কমে আসবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯