চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে ১২৬ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসলেও দেশের ১০টি ব্যাংকে

যে ১০ ব্যাংকে আগস্টের ১৬ দিনে কোনো রেমিট্যান্স আসেনি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ৩:৮ সময় , আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ৩:৮ সময়

চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে ১২৬ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসলেও দেশের ১০টি ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স, যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও।


বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


এতে বলা হয়, আগস্ট মাসের প্রথম ১৬ দিনে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১০টি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক ও ৪টি বিদেশি ব্যাংক।


আগস্ট মাসের প্রথম ১৬ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি বা বিডিবিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।


এ ছাড়া কোনো রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও।


এদিকে, আগস্ট মাসের প্রথম ১৬ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৬১ লাখ ৭০ হাজার হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৫ কোটি ৯৮ লাখ ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৬ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।


বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ১০ থেকে ১৬ আগস্ট দেশে এসেছে ৫৮ কোাটি ৯২ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। ৩ থেকে ৯ আগস্ট রেমিট্যান্স এসেছে ৬১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার। আর মাসের প্রথম ২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ কোটি ৫ লাখ মার্কিন ডলার।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯