জুলাই আন্দোলনে পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়া রাষ্ট্রদ্রোহ, জনগণের ভোট

হত্যা মামলায় আনিসুল, রাতের ভোটের মামলায় হেলালুদ্দীন গ্রেফতার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ২:২৩ সময় , আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ২:২৩ সময়

জুলাই আন্দোলনে পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়া রাষ্ট্রদ্রোহ, জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা শেরেবাংলা নগর থানার মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।


সোমবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. মনিরুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।


আনিসুল হককে দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আবুল ফারেজ জুয়েল। অপরদিকে, হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান।


এর আগে, আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯