ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র আজ সোমবার (১৮ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত সংগ্রহ করা যাবে।গতকাল

বিকাল ৪টা পর্যন্ত সংগ্রহ করা যাবে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১১:১৭ সময় , আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১১:১৭ সময়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র আজ সোমবার (১৮ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত সংগ্রহ করা যাবে।


গতকাল রোববার ষষ্ঠ দিনে সংগ্রহ করেছেন ৬৪ জন। একই দিনে বিভিন্ন হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন আরও ১০৮ জন।


তবে শীর্ষ ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ এখনও মনোনয়নপত্র সংগ্রহ করেননি।


এখন পর্যন্ত ভিপি পদে ১৯ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন মনোনয়ন নিয়েছেন বলে জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।


তিনি জানান, এখন পর্যন্ত ডাকসুতে মনোনয়নপত্র নিয়েছেন ১২৫ জন। শেষদিনে এটি ৩০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে । ছাত্র সংগঠনগুলোর বাইরে এবার উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। ছাত্রদল, ছাত্র শিবির, বাগছাস, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বাম সংগঠন এবং তার বাইরে আরো দুই থেকে তিনটি প্যানেল থাকবে।


ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ সময় আজকে বিকাল ৪ টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯