কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেছেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকায় তারা এ অবরোধ

রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১০:৫৯ সময় , আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১০:৫৯ সময়

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেছেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকায় তারা এ অবরোধ কর্মসূচি পালন করছেন।


সোমবার (১৮ আগস্ট) সকাল ৭ টা থেকে এ অবরোধ শুরু করেন তারা। ক্যাম্পে যেতে দেয়া হচ্ছে না দেশি-বিদেশি এনজিও সংস্থার কর্মরতদের। এর আগেও একবার সড়ক অবরোধ করেছিলেন শিক্ষকরা। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় সোমবার আবারও অবরোধ শুরু করে।


কক্সবাজার-টেকনাফ সড়কে সকাল ৭ টায় সড়কের কোটবাজার এলাকায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে যান রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। সড়ক অবরোধ করে দিতে থাকেন স্লোগান, আর আটকে দেয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দেশি-বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের।


চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকদের দাবি, অর্থ সংকটের কারণ দেখিয়ে তালবাহানা করছে এনজিওগুলো। প্রশাসন আশ্বাস দিয়েও কোনো সুরাহা না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন তারা।


এদিকে সড়ক অবরোধের কারণে রাস্তার দু'পাশে দীর্ঘ যানজট। কয়েক কিলোমিটার সড়কজুড়ে শুধু গাড়ি আর গাড়ি। যানজটে আটকা পড়ে অনেক যাত্রী পায়ে হেটে যাচ্ছেন গন্তব্যে। তবে তীব্র গরমে যাত্রী কিংবা চালক সবাই পড়েছেন চরম দুর্ভোগে।


অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় প্রায় ১২'শ জন বাংলাদেশি শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, বেতন বৃদ্ধির দাবি তোলায়

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯