মাদারীপুরের শিবচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে

মাদারীপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময় , আপডেট সময় : ১২ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়

মাদারীপুরের শিবচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলটি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের লোকজনের হামলা চালানোর অভিযোগ উঠেছে। এঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।


আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে জেলার শিবচরের চরশ্যামাইল এলাকার পৌর ভবন-২ এর কাছে এ হামলার ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, মাদারীপুরের বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সন্ধ্যার দিকে ৩১ দফার লিফলেট বিতরণে বের হন। শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকার ‘কাজীর দোকান’ নামক স্থানে লিফলেট বিতরণের সময় শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে এবং ছাত্রলীগ নেতা সুমন ফকিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র হাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা লিফলেট বিতরণকারীদের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং এতে অন্তত ২০ জন আহত হন।


আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯