চাঁদপুরের কচুয়া উপজেলা আ. লীগের সভাপতি ও উপজেলা পরিষদের দু'বারের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে গ্রেফতার করেছো গোয়েন্দা পুলিশ।রোববার (১০

চাঁদপুরের কচুয়া উপজেলা আ. লীগের সভাপতি গ্রেফতার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৫১ সময় , আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৫১ সময়

চাঁদপুরের কচুয়া উপজেলা আ. লীগের সভাপতি ও উপজেলা পরিষদের দু'বারের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে গ্রেফতার করেছো গোয়েন্দা পুলিশ।


রোববার (১০ আগষ্ট ২০২৫) ঢাকার মালিবাগের বাসা থেকে গ্রেফতার করে চাঁদপুরে আনা হয়।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের গোয়েন্দা পুলিশের (ওসি) ইন্সপেক্টর মো. মজিবুর রহমান।


গ্রেফতারকৃত শাহজাহান শিশিরের স্ত্রী নুরুন্নাহার বলেন, শিশিরের নামে যে কয়েকটা মামলা চলমান সবগুলোতে জামিনে রয়েছে। এখন কোন মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ সে বিষয়টি অবগত করেনি।


তাঁর স্ত্রী আরও জানান, শাহজাহান শিশির উপজেলা পরিষদ নির্বাচনে দুই বার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আ. লীগের একটি পক্ষ গেলো নির্বাচনের আগেও বিভিন্ন হামলা মামলা দিয়ে হয়রানি করেছে।বর্তমানে সে অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


জানতে চাইলে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান বলেন, শাহজাহান শিশিরকে কচুয়া থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯