চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।শনিবার (৯ আগস্ট) সকালে পৌরসভার চেংগারকুল ও কাঞ্চননগর ইউনিয়নের

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার জব্দ, পাইপ ধ্বংস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫০ সময় , আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫০ সময়

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।


শনিবার (৯ আগস্ট) সকালে পৌরসভার চেংগারকুল ও কাঞ্চননগর ইউনিয়নের সেগুনবাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে দুটি ড্রেজার মেশিন বিকল অবস্থায় পাওয়া যায় এবং একটি জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করে দেওয়া হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনে জড়িতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।


তিনি আরও বলেন, অবৈধ কার্যক্রমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯