জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বুধবার (৭ আগস্ট) সকালে নয়াপল্টনে

জুলাই ঘোষণার অঙ্গীকারে শুরু হবে নতুন গণতান্ত্রিক দেশের পথচলা: মির্জা ফখরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৪ সময় , আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৪ সময়

জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বুধবার (৭ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।


সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা গতকাল ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করেছেন। বিএনপি এটিকে স্বাগত জানায়। একই সঙ্গে বিশ্বাস করে, এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে, তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সৃষ্টি হবে একটি সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠা প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা।


নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের যে ঘোষণা দেয়া হয়েছে, বিএনপি সেটিকেও স্বাগত জানায়। বিএনপি মনে করে, এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে সহায়তা করবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে।


মির্জা ফখরুল বলেন, বিএনপি আশাবাদী, এই নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশন সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


সেই সঙ্গে, এই নির্বাচনকে সফল করতে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং একটি কার্যকর জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান বিএনপির মহাসচিব।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯