প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।নির্বাচন কমিশনের

সিইসির সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ১১:৫৭ সময় , আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ১১:৫৭ সময়
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, রোববার (২৭ আগস্ট) সকাল ১১টায় নির্বাচন ভবনের সিইসির দপ্তরে বৈঠকটি বৈঠক শুরু হয়েছে।

জানা গেছে, হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে সারাহ কুকের এটিই প্রথম বৈঠক। এটি একটি সৌজন্য সাক্ষাৎ। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৈঠকে ভোটের বিষয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করেছেন। তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯