রংপুরের কাউনিয়ায় সারের দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।শনিবার (৩ আগস্ট)

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু, আহত ৫

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১১ সময় , আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১১ সময়

রংপুরের কাউনিয়ায় সারের দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।


শনিবার (৩ আগস্ট) রাত ৯টায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহাবাজ আমতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।


নিহতরা হলেন, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্ব পাড়া এলাকার জোবেদ আলীর পুত্র শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।


কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, আমতলী বাজারে নজর আলী নামে ব্যবসায়ীর সারের দোকান উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রায় ৫০ জন উপস্থিত হন। দোকানে মিলাদ মাহফিল ও জিকিরের আয়োজন চলছিল। বাহির দোকান ঘরের সঙ্গে কাঁচা বাঁশের খুঁটিতে মাইক লাগানো ছিল। ঘটনার সময় বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হলে বাঁশের মাথা ১১ কেভি ভোল্টের বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে মাইক লাগানো বাঁশসহ টিন দিয়ে ঘেরা দোকান৷ ঘরটি বিদ্যুতায়িত হয়।


এসময় দোকান ঘরের ভেতর জিকিররত টিনের সঙ্গে লেগে থাকা শাহাবুদ্দিন ও শরিফুলসহ সাতজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।


উপস্থিত অন্যান্যরা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। পরে তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিন ও শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।


ওসি আরও জানান, আহত পাঁচজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি তিন জনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯