গাজীপুর সিটি করপোরেশনের সাড়ে ৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের নামে মামলা করেছে দুর্নীতি

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ২ জনের বিরুদ্ধে মামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৩ আগস্ট ২০২৫, দুপুর ১:৫২ সময় , আপডেট সময় : ৩ আগস্ট ২০২৫, দুপুর ১:৫২ সময়
গাজীপুর সিটি করপোরেশনের সাড়ে ৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া টেন্ডার তৈরি ও নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে এই পরিমাণ অর্থ আত্মসাৎ করেন তিনি।

একই মামলায় আসামি করা হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে।

রোববার (৩ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাত হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯