নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল ও মাদ্রাসা) ২০২৫ সালের এসএসসিতে অংশগ্রহণকারী

সৈয়দপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩২ সময় , আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩২ সময়

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল ও মাদ্রাসা) ২০২৫ সালের এসএসসিতে অংশগ্রহণকারী জিপিএ ৫ প্রাপ্ত ও সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থীকে সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর (সোস) কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়।


শনিবার (২ আগস্ট) বিকেল তিনটায় শহরের মুর্তজা ইনস্টিটিউট এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


উক্ত অনুষ্ঠানে ডা. মোঃ সাজেদুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও নিয়াজ মো. খালিদ ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক এবং ট্রেজারার


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি কর্নেল বীরপ্রতীক, বিজিবিএম (অব.) মো. নেয়ামুল ইসলাম ফাতেমী।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সোস) এর পরিচালক শরিফুল ইসলাম শরিফ , সোস এর উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক মো. সাহাবাজ উদ্দিন সবুজ , তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শিল্পী আক্তার, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ।


এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন (সোস) এর উপদেষ্টা ও মোঃ সেকেন্দার আলী আদনান, এলজিই ডি সহকারী প্রকৌশলী মোঃ আবু হেলাল, খালিসা বেলপুকুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সৈয়দ মো: আমিরুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার, সাইকিয়াট্রি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর. মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. তানভীর রহমান শাহ্, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জজকোর্ট নীলফামারীর মোঃ রবিবার ইসলাম।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, একজন ভালো ছাত্র হওয়ার পাশাপাশি তোমাদের একজন ভালো মানুষও হতে হবে। তবেই তোমরা সমাজের জন্য ভালো কিছু করতে পারবে। অন্যথায় নিজে যোগ্য হয়েও তোমরা সমাজের জন্য কল্যাণকর কোনো কিছু করতে পারবে না।


অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সন্তানদের শুধু শিক্ষার পেছনে দৌঁড়ালেই হবে না, তাদেরকে সঠিক ইসলামী ও নৈতিক শিক্ষার দিকেও মনোযোগ দিতে হবে। আর এ জন্য অভিভাবকদের আরো বেশি সচেতন হয়ে সন্তানদের নৈতিক শিক্ষার দিকেও মনোযোগ বাড়াতে হবে।


এসময় কয়েকজন শিক্ষার্থী বার্তা২৪.কমকে বলেন, এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর (সোস) কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা খুবই আনন্দিত ও গর্বিত। এ ধরনে আয়োজন আগামীতে ছাত্র,ছাত্রীরা উৎসাহিত হয়ে ভালো ফলাফল করবে।


পরে অনুষ্ঠানের শেষে কৃতী শিক্ষার্থীদেরকে সম্মাননাসহ ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, অভিভাবক, শিক্ষার্থী, এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯