গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন নিয়ে তাড়াহুড়া নেই, আগে সংস্কার এরপর নির্বাচন। নির্বাচনের পরিবেশ

নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচন হতে পারে না: নুর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময় , আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন নিয়ে তাড়াহুড়া নেই, আগে সংস্কার এরপর নির্বাচন। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচন হতে পারে না।

জুলাই অভ্যুত্থানে বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে নুরুল হক নুর একথা বলেন।



আগামীতে যাতে কেউ ফ্যাসিবাদী হতে না পারে, সে জন্য দল মতের উর্ধ্বে সবাই মিলে তাদের বিতাড়িত করতে হবে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর এই কয়েক মাসে দেখা গেছে অনেকের পেট এরইমধ্যে মোটা হয়ে গেছে। অন্তবর্তীকালীন সরকারের ১১ মাসে শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন পদক্ষেপ দেখা যায় নাই। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষের যে আশা ছিল, তা পূরণ হচ্ছে না।


নুরুল হক নুর বলেন, ৫ আগস্টের আগেই জুলাই সনদ প্রকাশ করতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯