খুলনার কয়রায় বিশেষ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় শিকারিরা পালিয়ে

কয়রায় ৩২ কেজি হরিণের মাংস জব্দ করল কোস্টগার্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ৪:৩৯ সময় , আপডেট সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ৪:৩৯ সময়

খুলনার কয়রায় বিশেষ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কয়রা গত মঙ্গলবার রাত ১১টায় কয়রা থানাধীন পাতাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত একটি বস্তা থেকে ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে অভিযানের আগে শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।


উদ্ধারকৃত হরিণের মাংস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের বজবজা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।



তিনি আরও জানান, বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯