রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক

রাবি ছাত্রদলের নতুন সভাপতি রাহী, সম্পাদক জহুরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ১০:৪৭ সময় , আপডেট সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ১০:৪৭ সময়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক হয়েছেন জহুরুল ইসলাম।


মঙ্গলবার (২৯ জুলাই) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।



কমিটিতে সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি ও জান্নাতুন নাইম তুহিনা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক তাহের রহমান ও জাহিন বিশ্বাস এষা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু এবং দফতর সম্পাদক হয়েছেন নাফিউল জীবন।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে রাবির সব হল কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।


নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, কেন্দ্র পরিশ্রমী ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেছে। এজন্য ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯