সারা দেশে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ

সারা দেশে পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ১০:৪৪ সময় , আপডেট সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ১০:৪৪ সময়

সারা দেশে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি কর্মকর্তাদের মধ্যে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদরদপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা খান জাহানকে পিবিআইয়ে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানকে এপিবিএনে, র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।



পুলিশ সদরদফতরের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম খানকে ফরিদপুর জেলার নগরকান্দা সার্কেলে, সিএমপির সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনকে যশোর জেলার নাভারন সার্কেলে, এটিইউয়ের সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেনকে নৌ পুলিশে, পুলিশ সদরদফতরের সহকারী পুলিশ সুপার সৈয়দ ফয়েজ আহমেদকে টিডিএসে, কেএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) আজম খানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামানকে এপিবিএনে এবং এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারমান আলীকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯