ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, সংবিধানের আলোকে কোন তত্ত্বাবধায়ক সরকার নয়, সংবিধান থেকে তত্ত্বাবধায়ক চলে গেছে। নির্বাচনকালীন সরকার

সংবিধানের আলোকে কোন তত্ত্বাবধায়ক সরকার নয় : ভূমিমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৩, সকাল ৮:২৮ সময় , আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৩, সকাল ৮:২৮ সময়
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, সংবিধানের আলোকে কোন  তত্ত্বাবধায়ক সরকার নয়, সংবিধান থেকে তত্ত্বাবধায়ক চলে গেছে। নির্বাচনকালীন সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (২৫ আগস্ট) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভূমিমন্ত্রী বলেন, আমি মনে করি বিএনপি সেই নির্বাচনে আসবে এবং তারা ঘোলা পানিতে মাছ শিকার আর করতে পারবে না। জনগনকে আর বিভ্রান্তি করতে পারছে না। তাদের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, শুধু মাএ একটি দরজার তাদের খোলা রয়েছে আর সেটি হচ্ছে নির্বাচনের দরজা আর সেটা খুললে তারা নির্বাচনে যাবে আর তাদের সমস্ত দরজা এখন বন্ধ। বিএনপি সরকার এখন কোরামিন দিয়ে বেঁচে আছেন, আর কিছুদিন পর সেটাও কাজ করবে না। 

তিনি আরো বলেন, আমি রাজনীতির জন্য রাজনীতির কথা বলি না, আমি সত্যিকে সত্যি বলার চেষ্টা করি আর মিথ্যাকে মিথ্যা। সাধারণ মানুষ যেভাবেই রাজনীতিকে দেখে ঠিক আমিও সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে আমি বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। আমি মনে করি বিএনপি এখন চরম হতাশ, আস্তে আস্তে তারা নিস্তেজ হয়ে যাচ্ছে। 

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরও বলেন,ধাক্কা দেবেন আওয়ামী লীগ পড়ে যাবে? আর আপনারা মিথ্যা কথা বলে, লন্ডনে বসে ক্ষমতায় আসবেন, এত সহজ। দীর্ঘ আন্দোলন–সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগকে বারবার আঘাত করা হয়েছে, শেখ হাসিনা তা প্রতিহত করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী, সভাপতি মণ্ডলীর সদস্য আজিজুর রহমান আজিজ, জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা ছিদ্দিক আহমদ বিকম, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি মো. আলী, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম টুকু। আরও বক্তব্য দেন, এসএম হোসাইন, রফিক আহমদ, জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইসমাঈল, শহীদুল আলম চৌধুরী, সেলিম উল্লাহ খান, আবু তৈয়ব, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম, রফিউল কবির লিটু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান মিলন, আলমগীর খসরু, জয়নাল আবেদীন বাবু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহেদুর রহমান শাহেদ, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল করিম ফোরকান, কামাল আহমদ রাজা, হারুনুর রশিদ, আবদুল মান্নান খান প্রমুখ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯