বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে ১৫টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে

গণঅভ্যুত্থানের সময় হওয়া ১৫ মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ১১:৯ সময় , আপডেট সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ১১:৯ সময়

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে ১৫টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৫টি এবং অন্যান্য ধারায় মামলা ১০টি। সোমবার (২৮ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্স এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চার্জশিটকৃত ৫টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলা শেরপুর ও ১টি কুড়িগ্রাম জেলার এবং ১টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ১০টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি এবং চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি ও পাবনা জেলার ১টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি।



সেখানে আরও বলা হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ মামলাসমূহ তদারক করছেন। রুজুকৃত অন্যান্য সকল মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯