ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে এক হাজার ৭২৪টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অভিযানে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এ সময় ২৬১টি গাড়ি ডাম্পিং ও ১০৫টি গাড়ি রেকার করা হয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।