জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ভারতীয় আধিপত্যের মাধ্যমে আলেম সমাজকে কোনঠাসা করে রেখা হয়েছে।

ভারতীয় আধিপত্যের মাধ্যমে আলেম সমাজকে কোনঠাসা করে রেখা হয়েছে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ জুলাই ২০২৫, বিকাল ৫:৩২ সময় , আপডেট সময় : ২৭ জুলাই ২০২৫, বিকাল ৫:৩২ সময়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ভারতীয় আধিপত্যের মাধ্যমে আলেম সমাজকে কোনঠাসা করে রেখা হয়েছে। ওই সংবিধানে মানুষের অধিকার ছিলো না। আমরা যে সংবিধানের কথা বলছি সেটি মানুষের সব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা হবে।’


রোববার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশ স্থলে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।



তিনি বলেন, ‘যারা আমাদের দেশের মানুষকে গুম করে সাগরে ভাসিয়ে দিয়েছিলো, এতো এতো মানুষ খুন করেছে তাদের বিচার করতেই হবে। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং ফ্যাসিস্ট হাসিনার বিচার নিয়ে ফিরবে ইনশাআল্লাহ।’


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংস্কার বিচার বিভাগ এবং নতুন সংবিধান যদি গড়তে না পারি তাহলে বারবার ফ্যাসিস্ট ফিরে আসবে। ৭২’র যে সংবিধান তা তাদের সুবিধার জন্য করেছে।’


এরআগে জুলাই পদযাত্রা উপলক্ষে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বেলা ১২টায় শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশ স্থলে আসেন।


তারও আগে জেলা শহরে পদযাত্রা করার কথা থাকলেও সে সময় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সার্কিট হাউসে এক মতবিনিময় সভা করেন নাহিদ ইসলাম ও সার্জিস আলমরা। পরে পুরাতন কালেক্টরেট মাঠে যান।


সেখান থেকে সারজিস আলমের নেতৃত্বে শহীদ মিনার পর্যন্ত হেঁটে যান নেতাকর্মীরা। পুনরায় প্রায় ৩০০ মিটার পদযাত্রা করে মাঠে গিয়ে বক্তব্য রাখেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সমাবেশের সঞ্চালনা করেন সারজিস আলম। পরে তিনজনের বক্তব্য শেষে দ্রুত সমাবেশস্থল ত্যাগ করে শেরপুরের দিকে রওয়ানা হয়েছেন নেতারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯