সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ আগস্টের

বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে সব জেলা থেকে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ জুলাই ২০২৫, দুপুর ৪:৪৩ সময় , আপডেট সময় : ২৩ জুলাই ২০২৫, দুপুর ৪:৪৩ সময়

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।


আবেদনের শিক্ষাগত যোগ্যতা:

 


এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।


বেতন স্কেল:

 

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- হতে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়ি ভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।


আবেদনকারীর বয়সসীমা:

 

০৫/১০/২০২৫ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে।

(জন্ম তারিখ ০৬/১০/২০০২  হতে ০৫/১০/২০০৭ এর মধ্যে হতে হবে)।


আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট ২০২৫


আবেদনকৃত জেলা: সকল জেলা


শারীরিক যোগ্যতা

 


পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে

 


উচ্চতা: ১.৬৭৬ মিটার (৫'-৬")। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫'-৪")।

ওজন: ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।

বুকের মাপ: স্বাভাবিক ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি) স্ফীত ৮৬.৩৪ সেঃ মিঃ (৩৪ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি)।

দৃষ্টিশক্তি: ৬/৬


মহিলা প্রার্থীদের ক্ষেত্রে:

 


উচ্চতা: ১.৫৭৪ মিটার (৫'-২")। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫'-০")।

ওজন: ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)।

বুকের মাপ: স্বাভাবিক ৭১.১২ সেঃ মিঃ (২৮ ইঞ্চি) স্ফীত ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি)।

দৃষ্টিশক্তি: ৬/৬

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯