রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই বিমান বিধ্বস্তের ঘটনায় নাফি (৯) নামে

বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরল আরেক শিশুর প্রাণ, নিহত বেড়ে ৩২

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৩ জুলাই ২০২৫, দুপুর ১০:৫৯ সময় , আপডেট সময় : ২৩ জুলাই ২০২৫, দুপুর ১০:৫৯ সময়
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই বিমান বিধ্বস্তের ঘটনায় নাফি (৯) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, তার (নাফি) শরীরে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ছিল ৩১ জন। আইএসপিআরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯