ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ অবস্থায় এস এম আব্দুল হক (৭০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।রোববার (২০ জুলাই) দুপুর

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ জুলাই ২০২৫, বিকাল ৫:২৭ সময় , আপডেট সময় : ২০ জুলাই ২০২৫, বিকাল ৫:২৭ সময়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ অবস্থায় এস এম আব্দুল হক (৭০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।


রোববার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিনি খুলনার পাবলা কবি ফররুক অ্যাকাডেমি মোড়ের মৃত ইমান আলী শেখের ছেলে। কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।


আব্দুল হককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. রোকন বলেন, গতরাতে খুলনা কারাগারে আব্দুল হক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। ডাক্তাররা জানিয়েছেন তিনি মারা গেছেন।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯