শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করার অধিকার মালিকদের

শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার অধিকার মালিকদের নেই : শ্রম উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ জুলাই ২০২৫, বিকাল ৫:৫৫ সময় , আপডেট সময় : ১৯ জুলাই ২০২৫, বিকাল ৫:৫৫ সময়

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করার অধিকার মালিকদের নেই।


শনিবার বিকেলে ঢাকার সাভারে গেন্ডা বালু মাঠে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উপলক্ষে শ্রমিক সমাবেশ-১ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সাখাওয়াত হোসেন বলেন, প্রতিটি কারখানা কমপক্ষে ৫টি ট্রেড ইউনিয়নের অনুমোদন পাবে এবং সেখান থেকে সিবিএ (কালেক্টিভ বার্গেইনিং অ্যাজেন্ট) নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিরা শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন।


তিনি আরও বলেন, প্রতিটি কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের সাংবিধানিক অধিকার রয়েছে। মালিকপক্ষ শ্রমিকদের এই অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।


সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং বিজিএমইএ’র সভাপতি ও অন্যান্য কর্মকর্তারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯