ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। শনিবার (১৯

বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি কাল, ট্রফি উন্মোচন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ জুলাই ২০২৫, দুপুর ২:৩১ সময় , আপডেট সময় : ১৯ জুলাই ২০২৫, দুপুর ২:৩১ সময়

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দু’দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আগা ট্রফি উন্মোচন করেন।


সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মূলত লঙ্কানদের বিপক্ষে সিরিজের পারফরম্যান্সের কারণে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লিটন দাসের দল।


শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতি দেখা গেছে। দুই ওপেনারই রানের দেখা পেয়েছেন। পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেছেন তিন নম্বরে ব্যাট করা লিটন দাস। সিরিজ জুড়ে দারুণ পারফর্ম করেছেন বোলাররাও।


উল্লেখ্য, আগামী ২০, ২২ ও ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলো ম্যাচই আয়োজিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯