রাজশাহী ব্যুরো জানায়, ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশে নেতাকর্মীদের আনা-নেয়ার জন্য তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে

৬টি বিশেষ ট্রেন বরাদ্দ করেছে জামায়াতে ইসলামী

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৯ জুলাই ২০২৫, সকাল ৯:২ সময় , আপডেট সময় : ১৯ জুলাই ২০২৫, সকাল ৯:২ সময়
রাজশাহী ব্যুরো জানায়, ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশে নেতাকর্মীদের আনা-নেয়ার জন্য তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ দলটি। ট্রেনগুলো একবার করে চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে। শনিবার সমাবেশ অনুষ্ঠিত হবে। দলীয় একটি সূত্র জানিয়েছে, রাজশাহী জেলা ও মহানগর থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকায় জামায়াতের সমাবেশে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর আবেদনের প্রেক্ষিতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো: আব্দুল আওয়াল, ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার ও রেলওয়ের উপপরিচালক (টিটি) মো: খায়রুল কবির পৃথক চিঠিতে ট্রেন বরাদ্দ দিয়েছেন।

এসব চিঠিতে বলা হয়, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির আবেদনের প্রেক্ষিতে ১৮ জুলাই দিবাগত রাতে রাজশাহী থেকে ঢাকায় এবং ১৯ জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহী ফেরার জন্য একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। এই ট্রেন মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক ব্যবহার করে পরিচালিত হবে। ট্রেনটি ১৮ জুলাই দিবাগত রাত ১টায় রাজশাহী থেকে ছেড়ে সকাল ৬টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে ১৯ জুলাই রাত ৮টায় ঢাকা থেকে ছাড়বে এবং রাত ১টা ১৫ মিনিটে ট্রেনটি আবার রাজশাহী পৌঁছাবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি করবে।

চিঠিতে আরো বলা হয়, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছাড়বে এবং সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সিরাজগঞ্জ বাজারে পৌঁছাবে ভোর ৩টা ৩০ মিনিটে। এ ছাড়া ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটেও এক জোড়া বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ এই তিন ট্রেন অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধসাপেক্ষে চলবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯